উহুদের ময়দান। চারদিকে তখন প্রচণ্ড যুদ্ধ চলছে। একপর্যায়ে মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখে পড়ে। শত্রুর আক্রমণে রাসুলুল্লাহ (স.)-ও গুরুতর আহত হন। এই কঠিন মুহূর্তে যাঁরা নবীজি (স.)-এর চারপাশে অটলভাবে দাঁড়িয়ে ছিলেন, হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) ছিলেন তাঁদের অন্যতম।